বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেসটিনির রিট আবেদন

 

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

index_136289

মঙ্গলবার বিচারপতি মো. রহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চে পৃথক দুটি রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও ডেসটিনির পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি শুনানি করেন।

শুনানির এক পর্যায়ে দুদকের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, ‘২০১২ সালে ডেসটিনির এমডিকে গ্রেফতার করেছেন। নোটিশ দিয়েছেন চলতি বছর। সাত দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। একজন কারাবন্দী ব্যক্তির পক্ষে কি এই সময়ের মধ্যে সম্পদের হিসাব দেওয়া সম্ভব?’

জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘দুদক আইনেই এই সময়ের কথা বলা হয়েছে।’

আদালত বলেন, ‘অ্যান্টি করাপশন অ্যাক্ট-১৯৫৭ যখন বহাল ছিলো তখনও সম্পদের হিসাব দেওয়ার জন্য ৪৫ দিন সময় দেওয়া হত।’

দুদক আইনজীবী বলেন, ‘ড. মহীউদ্দীন খান আলমগীরের মামলায় রিভিউর রায়ে আপিল বিভাগ বলে দিয়েছে কারাগারে থাকলেও সম্পদের নোটিশ দেওয়া যাবে।’

পরে আবেদনের ওপর আংশিক শুনানি শেষে শুনানির জন্য বুধবার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

গত ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয়।

এরপর তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিনের সময় চেয়ে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ৭ দিন সময় বেঁধে দেয়। কিন্তু গত ১৪ জুলাই এই সময় পেরিয়ে গেলেও সম্পদের হিসাব দেয়নি ডেসটিনি। পরে তারা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত