বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে বোমা বহনে সক্ষম অত্যাধুনিক ড্রোন উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : বোমা সংযোজন করে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো যেতে পারে এমন একটি অত্যাধুনিক ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। আজ মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি পোস্টাল পার্সেলে আসলে তা জব্দ করা হয়।আজ মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগের মহাপরিচালক ড. মঈনুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

2016_07_26_16_36_30_mr0kw0ss7kz70czwwf6ycw3wmjzgli_800xauto_136285

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে ৪ কেজি ওজনের ওদুটো প্যাকেটে পার্সেল আসে। পার্সেল নং CQ ৩০৩৩৪৪৫২০ SQ & CQ ৩০৩৩৪৪৬৪৯ SQ। এটি গতকাল সোমবার এসকিউ-৪৪৬ ফ্লাইটে শাহজালালে ফ্রেইট ইউনিটে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা দলের উপস্থিতিতে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। পোস্টালের কাগজ যাচাই করে দেখা যায়, পার্সেলটি ঢাকার মোহাম্মদপুরের সাইফ আলী খানের নামে আনা হয়েছে। এই ড্রোন থাকা সত্ত্বেও একে খেলনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী যা নিষিদ্ধ। ওই পার্সেল থেকে জব্দকৃত ড্রোনটি বোমা সংযোজন করে যে কোনো নাশকতা করা যেতে পারে। এছাড়াও এতে ক্যামেরা বসিয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করা যায়।

নিরাপত্তার জন্য এর অপব্যবহার ক্ষতিকর হিসেবে বিবেচিত। বর্তমানে এই ড্রোন আমদানি ও ব্যবহার সম্পর্কে নীতিমালা তৈরি প্রক্রিয়াধীন। তাই আমদানিকারকের অবস্থান খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত