,

‘আজকের যুগের ঘসেটি বেগম হলেন খালেদা জিয়া’

 

নিজস্ব প্রতিবেদক :নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা মানুষ খুন করে, জঙ্গিদের মদদ দেয়, জঙ্গিদের লালন করে সেই রাজাকার-আলবদর-খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। অথচ বেগম খালেদা জিয়া খুনিদেরকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলছেন।মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

kssnm1dg20150531145532_4083

তিনি আরও বলেন, নবাব সিরাজ উদ্দৌলাকে খুন করার জন্য কিছু খুনি একত্রিত হয়েছিল। তার নেতৃত্ব দিয়েছিলেন ঘসেটি বেগম। আর আজকের এই যুগে আরেক ঘসেটি বেগমের আবির্ভাব হয়েছে, তিনি হলেন বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া খুনিদেরকে ঐক্যবদ্ধ করছেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

এর আগে নৌমন্ত্রী শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ঝরনা রাণীর বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ বি এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামীল ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে