,

কল্যাণপুরে আটক ‘জঙ্গি’র বাড়ি বগুড়ায়

download (48)নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাসান নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের বাড়ি বগুড়ার জীবননগরে।

এর আগে, সোমবার গভীর রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশে ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ৭ তলা ওই ভবনে অভিযান চালায় পুলিশ, র‌্যাব, সোয়াট ও ডিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। দীর্ঘ ৭ ঘণ্টা অভিযান শেষে ভোরের দিকে গোলাগুলির মধ্যে ভবনটির পঞ্চম তলায় ৯ জন নিহত হন। পুলিশের দাবি তারা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

পুলিশ জানায়, অভিযানের মধ্যে রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হয়। হাসান নামে ২৫ বছর বয়সী ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলের নিবন্ধন খাতায় হাসানের বাবার নাম লেখা হয়েছে রেজাউল করিম। বাড়ি বগুড়ার জীবননগরে। সেখানে লেখা হয়েছে তার পায়ে গুলি ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।

এদিকে, সকালে কল্যাণপুরের ঘটনাস্থল পরিদর্শনে এসে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, গুলশানে ‘জেএমবির যে গ্রুপ’ হামলা চালিয়েছিল, এরা সেই গ্রুপেরই সদস্য বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ