হিলারি মনোনয়ন পাচ্ছেন না?
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে মনোনয়ন দেয়া নিয়ে ডেমোক্র্যাট দলের কনভেনশনে মারাত্মক বিভক্তি দেখা দিয়েছে। ফিলাডেলফিয়ায় এখন দলটির কনভেনশন চলছে। সেখানে সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থকরা হিলারির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।

কয়েক দিন আগে স্যান্ডার্স সমর্থন দিয়েছিলেন হিলারিকে। কিন্তু অতি সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্ব হিলারির পক্ষ নিয়েছেন জেনে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। অথচ কয়েক দিন আগে পর্যন্ত মনে হচ্ছিল, হিলারি সর্বসম্মতভাবে মনোনয়ন পাবেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।











