,

‘বর্তমান সরকার সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব’

 
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিবন্ধনের জন্য ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও, এবং ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদপ্তরে আবেদন জমা দিয়েছে।

 

inu_105493

সংসদের প্রশ্নোত্তর পর্বে আজ সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।জাতীয় পার্টির সদস্য মো. নুরুল ইসলাম ওমরের (বগুড়া-৬)এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব। সরকার সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে ‘৮ম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ-২০১৩’ ঘোষণা করেছে এবং ঘোষিত মজুরী বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের অংশ হিসেবে পত্রিকার বিজ্ঞাপন হার দ্বিগুণ বৃদ্ধি করেছে।

 

 

হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকদের বৃহত্তর কল্যাণের বিষয়টিকে আইনী কাঠামোয় আনয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা-২০১৬’ প্রণয়ন করা হয়েছে। ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’ সিডমানি হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

 

সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, হংকং ভিত্তিক এশিয়া সেট-৭ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে