বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীর কাসেমের রিভিউ শুনানি ২৪ আগস্ট

 
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২৪ আগস্ট পুনর্র্নিধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

1466247184

সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।