,

ছাত্রলীগ নেতার গায়ে রাস্তার পানি পড়ায় বাসস্ট্যান্ডে হামলা করে ১১ বাস ভাংচুর

 

নিজস্ব প্রতিবেদক : রাস্তার ময়লা পানি ছাত্রলীগ নেতার গায়ে লাগার জেরে বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ১১টি বাস ভাংচুর করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

 

index_136153

সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতার নাম শিপন। তিনি চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তার বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে পানি জমে ছিল। ছাত্রলীগ সভাপতি শিপন রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাসের চাকার চাপে রাস্তার ময়লাযুক্ত পানি ছিটে গিয়ে শিপনের জামা-কাপড় নষ্ট হয়। এতে উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতি ওই বাসটি থামিয়ে চালক সবুজকে মারধর করেন। এক পর্যায়ে বাসের স্টাফরা উত্তেজিত হয়ে ছাত্রলীগ সভাপতিকে বাস ডিপোতে নিয়ে আটকে রাখেন।

মুহূর্তের মধ্যে সেই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বাসস্ট্যান্ডে হামলা চলিয়ে ১১টি বাস ভাংচুর করেন।

চরফ্যাশন বাস মালিক সমিতির সভাপতি মনিরুদ্দিন চাষী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের ১১টি বাস ভাংচুর করেছে। বাসের স্টাফদের মধ্যে সবুজ, রাহাত, তানজিল, শিপনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ১১টি বাস ভাংচুর করা হয়েছে। তবে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে