,

বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের

barniনিউজ ডেস্ক : বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের। সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। এটা শুধু বাংলাদেশের নয়। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে ‘সেভ সিটি’ বিষয়ক ওয়ার্ল্ড মেয়রদের কনফারেন্সে মেয়র সাঈদ খোকনকে আমন্ত্রণ জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসী হামলা মোকাবিলায় শহর নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’ এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ক্লু নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তখন সাংবাদিকদের বলেন, ‘সেফ (নিরাপদ) সিটি গড়ার লক্ষ্যে একটা কনফারেন্সের আমন্ত্রণপত্র দেয়ার জন্যই মার্কিন রাষ্ট্রদূত এসেছেন।’

মেয়র বলেন, ‘আমরা তাকে বলেছি- বাংলাদেশের মানুষের মনে মৌলবাদী চিন্তা নেই। যে একটা বা দুটি ঘটনা ঘটেছে, তা মোকাবিলায় সরকার সফল হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার সম্মুখীন এই প্রথম। তবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। আমাদের মানুষের মনে যে ভয় ছিল, তা এখন আর নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে