বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলার মাস্টারমাইন্ডরা চিহ্নিত

pc-2_147494নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় ঈদের জামায়াতে হামলায় ব্যবহৃত অস্ত্রের উৎসের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

তিনি বলেছেন, গুলশানে হামলার ঘটনায় মাস্টারমাইন্ডদের নামও ‍আমরা জানতে পেরেছি। খুব শিগগিরই তাদের গ্রেফতার অভিযান শুরু করা হবে।

সোমবার মিরপুর পুলিশ লাইন্সের স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, গুলশান-শোলাকিয়াসহ সব জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের আমরা শনাক্ত করতে পেরেছি। এছাড়া এসব ঘটনার পেছনে মাস্টারমাইন্ড যারা আছে তাদেরও দু’একজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, যে অস্ত্রগুলো গুলশান হামলায় ব্যবহার করা হয়ছিল, তা আগেও ব্যবহৃত হয়েছে। এগুলো যে খুব আধুনিক অস্ত্র, তা নয়। আমরা এসব অস্ত্রের মদদদাতাদের আটকের চেষ্টা করছি।

শহীদুল হক বলেন, বাংলাদেশের মানুষ কখনই জঙ্গিবাদকে সমর্থন করেনি। গুলশান এবং শোলাকিয়ার ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে, তাদের লাশ নেয়ার জন্য তাদের পরিবারের কেউ যোগাযোগ পর্যন্তও করেনি। শোলাকিয়ায় নিহত এক জঙ্গির জানাযার নামাজ পড়ার জন্য একজন মৌলভি ছাড়া কোনো মানুষ পাওয়া যায়নি।
জঙ্গিবাদের দিকে ধাবিত বিপথগামী তরুণদের চিহ্নিত করা হয়েছে এমন তথ্য জানিয়ে আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। এর একটা হচ্ছে প্রতিরোধ আরেকটা হচ্ছে সচেতনতা। পুলিশ তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত