সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির ধরতে ইডেন কলেজ কর্তৃপক্ষের অভিযান, আটক ৫

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইডেন মহিলা কলেজ হোস্টেলে শিবিরবিরোধী অভিযানে রুমে রুমে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও পুলিশ বলছে, আটক করা হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

262a2858eeee5ff1839f395d6d1fa2a8-5794ea1ed36f1

কলেজ অধ্যক্ষ বলেছেন, গতকাল শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দুইজনকে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশে দেওয়া হয়েছে।

এরপর রবিবার দুপুরে আবারও দ্বিতীয় দফায় অভিযান চালান শিক্ষকরা। এ অভিযানেও অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়। তখন আরও তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান রবিবার রাত সাড়ে ১০টায় বলেন, আমরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি। তবে এখনও কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।