,

ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট ‘নিখোঁজ’

hasan_121180নিজস্ব প্রতিবেদক : ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসান খালেদ গতকাল শনিবার থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। আজ রবিবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রবিবার দুপুরে তার শ্যালক শফিকুল ইসলাম ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে বলা হয়েছে, গতকাল বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।

৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস। ঢাকাটাইমস

হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত। ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে