বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের লক্ষ্য বিএনপিকে নির্মূল করা : মির্জা ফখরুল

photo-1469378746নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাককে পাশ কাটাতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।  রোববার এক প্রতিবাদ সভায় দলের জ্যেষ্ঠ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশকে বিরোধীদল শূন্য করতে বিএনপির শীর্ষ পর্যায়ের সব নেতাকেই সাজা দেওয়া হতে পারে।

অর্থপাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সভায় বিএনপি নেতারা বলেন, সরকারের লক্ষ্য বিএনপিকে নির্মূল করা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান সাহেবকে এ রায় দেওয়া হচ্ছে শেষ পর্যায়। এখন এক এক করে কেবল কেন্দ্রীয় শীর্ষ নেতা নয়, গ্রাম পর্যায়ের নেতাদেরও তারা বিচারে নিয়ে আসবে। ইতিমধ্যেই তিনটি ট্রাইবুন্যাল করা হয়েছে। একটা ঢাকায়, একটা চট্টগ্রামে, একটা রাজশাহীতে। গ্রাম পর্যায়ের বিএনপি নেতাদের মামলাগুলো ট্রাইবুন্যালে নেওয়া হচ্ছে। অর্থাৎ অতিদ্রুত তারা মামলাগুলো শেষ করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় ঐক্যে বিশ্বাস করে না। এই উগ্রবাদ, সন্ত্রাসকে তারাই প্রশ্রয় দিচ্ছে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সমগ্র বিশ্ব বাংলাদেশের সঙ্গে আছে। অবশ্যই সমগ্র বিশ্ব বাংলাদেশের মানুষের সঙ্গে আছে এবং থাকবে। একজন স্বৈরাচারী, এক নায়ক এবং এ দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা কাজ করছে তাদের সঙ্গে বিশ্ববাসী শেষ পর্যন্ত থাকবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ডাক দিয়েছেন এ জঙ্গিবাদকে রুখার জন্য, এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের। তখনই সরকার আরেকটি কৌশল নিয়েছে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে আজ জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত