,

জুমার অভিন্ন নতুন খুতবা তৈরির তাগিদ সংসদীয় কমিটি’র

 
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে খুতবা তৈরি করে গত দুই জুমা দেশের সব মসজিদগুলোতে অনুসরণ করতে বলা হয়েছিল তা বাতিল করতে বলেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।একইসঙ্গে আলেম-ওলামা ও সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করে জুমার অভিন্ন নতুন খুতবা তৈরির তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

songshod_kom20160418032607

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আজ এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সকল মসজিদে জুমার দিনে ইসলামিক ফাউন্ডেশনের সরবরাহ করা জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে আলোচনা হয়। এতে সদস্যরা জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন। খুতবা তৈরির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে।

কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসলামুল হক, এ কে এম এ আউয়াল, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মকবুল হোসেন, আমির হোসেন ও দিলারা বেগম অংশ নেন।

প্রসঙ্গত, এক জুলাই গুলশান ও সাত জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর গত ১৪ জুলাই সারা দেশের মসজিদের পাঠ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অভিন্ন খুতবা সরবরাহ করা হয়। হেফাজতে ইসলামসহ দেশের ইসলামী রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো এই খুতবার বিষয়ে আপত্তি তুলেছে। ইফার এই পদক্ষেপের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে ইসলামী দল ও ধর্মীয় সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে