,

রাজধানীর বাসাবাড়িতে নিরাপত্তা সামগ্রীর ক্রয় বেড়েছে দ্বিগুন

03-550x367গুলশানে জঙ্গি হামলার পর রাজধানীর অফিস, বাড়ি, শপিংমলসহ বেশকিছু প্রতিষ্ঠানে বাড়তি নজরদারি শুরু করেছে ওই সব প্রতিষ্ঠানের মালিকরা। এ নজরদারির ফলে নিরাপত্তায় প্রয়োজনীয় সিসি ক্যামেরা, আর্চওয়ে গেট, সেন্সর অ্যালার্ম, মেটাল ডিটেক্টর ও সার্চ মিররের বিক্রি দ্বিগুণ বেড়ে গেছে বলে জানা গেছে।
সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার ফলে বাড়ির মালিকরা আগের চেয়ে অনেক সচেতন হয়ে নিরাপত্তার জন্য বিভিন্ন সামগ্রী ক্রয় করেছেন। কিন্তু তাদের মনে ভয় ও শঙ্কা এখনও কাজ করছে বলে একাধিক বাড়ির মালিকরা জনান।
রাজধানীর মোহাম্মদপুরে একজন বাসিন্দা সাংবাদিকদের জানান, গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর তার বাসায় নতুন করে নয়টি সিসি ক্যামেরা বসিয়েছেন। ঢাকায় বেশ আগে থেকেই সিসি ক্যামেরা আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তার জন্য বসানো হয়েছে কিন্তু সাম্প্রতিক হামলার পর অনেক বাড়ির মালিক মেটাল ডিটেক্টরও কিনছেন। নগরীর ধানমন্ডির এক বাড়ির মালিক জানান, তিনি মেটাল ডিটেক্টর কিনেছেন, যাতে করে অপরিচিত কেউ বাড়িতে প্রবেশ করতে চাইলে তার সঙ্গে কোনো আঘাত করার মত ব¯‘ আছে কিনা সেটা পরীক্ষা করা যায়। এসব নিরাপত্তা সামগ্রী বিক্রেতারা বলছেন তাদের দ্বিগুন বিক্রি বেড়েছে।
নগরীর স্টেডিয়াম মার্কেট ও বায়তুল মোকাররম মার্কেটে এই নিরাপত্তা সামগ্রীর দোকান রয়েছে। সেখানকার এক ব্যবসায়ী জানিয়েছেন, গত ঈদের পর সিসি ক্যামেরা, আর্চওয়ে গেট, সেন্সর অ্যালার্ম, মেটাল ডিটেক্টর ও সার্চ মিররের বিক্রি দ্বিগুন বেড়েছে। অপরদিকে ভাড়াটিয়ারা যারা প্রথম পর্যায়ের পুলিশের এই ফরম পূরণ করাকে ততটা গুরুত্ব দেননি তাদের মধ্যেও দেখা যাচ্ছে সচেতনতা। বিভিন্ন বাসা বাড়ি ও অফিস আদালত এবং ব্যবসায়ীরা তাদের সচেতনতা ও শঙ্কা থেকে যেসব নিরাপত্তা সামগ্রী কিনছেন তাতে আগের চেয়ে অনেক বেশি বিক্রি বেড়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে