,

প্রাকৃতিক দুর্যোগেও লাইভ দেখাতে পারবে না টিভিগুলো

নিজস্ব প্রতিবেদক : শুধু জঙ্গি হামলার ঘটনা নয়, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনার উদ্ধারকাজের দৃশ্যও ‘লাইভ’ বা সরাসরি টেলিভিশনে সম্প্রচার না করতে বলে দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বিটিভিসহ ২৬টি টিভি চ্যানেলের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

images_135945

১৯ জুলাই তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদারের সই করা এই চিঠিতে বলা হয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার উদ্ধারকাজ পরিচালনার সময়ে এবং কোথাও অপরাধ সংঘটিত হলে বা জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার সময়ে তা সরাসরি সম্প্রচার করা হলে উদ্ধার বা অভিযানকাজ ব্যাহত হয়। তাই এ ধরনের ঘটনায় উদ্ধার বা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কাজ সরাসরি টিভিতে সম্প্রচার না করার অনুরোধ জানানো হলো।’

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘অতীতে রানা প্লাজায় উদ্ধারকাজের দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের বীভৎস দৃশ্য টিভিতে দেখানো হলে যেকোনো মানুষ, বিশেষ করে শিশুরা অসুস্থ হয়ে যেতে পারে। সে জন্য আপত্তিকর দৃশ্য টিভিতে না দেখানোই ভালো।’

জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা টিভিতে সরাসরি সম্প্রচার করা হলে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনা সম্পর্কে আগাম জেনে যায়। তাই এ ধরনের ঘটনায় উদ্ধারকাজ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যাতে ব্যাহত না হয়, সে জন্য টিভিতে সরাসরি সম্প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

তবে জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে দেখা যায়, গুলশানের ঘটনায় পুলিশ টিভি চ্যানেলগুলোকে সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু টিভিগুলো অনুরোধ রাখেনি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে জঙ্গিরা সতর্ক অবস্থান নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু বাস্তবতা হলো টেলিভিশনগুলোকেও তথ্য সংগ্রহ করতে হয়। নতুন এই বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের উচিত, টেলিভিশনের শীর্ষ সাংবাদিকদের নিয়ে বৈঠক করে কীভাবে কাজ করবে, সে বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা। একতরফাভাবে যে চিঠি দেওয়া হয়েছে তাতে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হবে।

মনজুরুল আহসান বুলবুল আরও বলেন, সরকারকে সহযোগিতা করার জন্যই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার বিষয় সরাসরি সম্প্রচারের সুযোগ থাকা উচিত। তবে এ ক্ষেত্রেও সুনির্দিষ্ট কিছু নীতিমালার প্রয়োজন আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে