,

শোলাকিয়ার হামলাকারীকে আশ্রয় দেয়া মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় চিহ্নিত হামলাকারী শফিউল ইসলামকে আশ্রয় দেয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। আটক ওই শিক্ষক মো. আনোয়ার হোসেন (৪৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক। গবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার বাড়ি থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

solakia

 

পরে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক মো. কায়সার আলী। দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে সোহানকে তিনি আশ্রয় দেন। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামায়াতের কাছে পুলিশের উপর হামলার পর গ্রেপ্তার হয় মাদ্রাসাছাত্র শফিউল। পরে সে আইনশৃঙ্খলাবাহিনীকে জানায়, গোবিন্দগঞ্জে আনোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত সে। শফিউলের (২২) বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে। দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায় পড়তো সে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে