বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি একক গৃহকর্মী নিয়োগ স্থগিত করেছে সৌদি আরব

bangladeshi-worker20160723160306সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশের একক পুরুষ গৃহকর্মী নিয়োগের ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে বিকল্প হিসেবে বাংলাদেশ ছাড়া অন্য দেশের শ্রমিকদের ভিসার আবেদন করার আহ্বান জানিয়েছে দেশটি।

বিশ্বের অন্যান্য দেশ থেকে সৌদি আরবে পুরুষ গৃহকর্মী নিয়োগে আবেদনকারীর বৈবাহিক অবস্থার ওপর ভিত্তি করে নেওয়া হচ্ছে। সৌদি মন্ত্রণালয় মাত্র তিনটি খাতে বাংলাদেশি নন এমন একক পুরুষ শ্রমিক নিয়োগও সীমিত করেছে। এ তিনটি খাত হচ্ছে- ড্রাইভার, গৃহকর্মী এবং নার্স। তবে বাংলাদেশি বিবাহিত গৃহকর্মী নিয়োগের অনুমতি দিয়েছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল দেশটির জাতীয় দৈনিক আরব নিউজকে বলেন, অন্যান্য গোষ্ঠীকে প্রাধান্য দিতেই বাংলাদেশি একক পুরুষ এবং নারী গৃহকর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বাংলাদেশি পুরুষ গৃহকর্মীদের নিয়োগ করতে চান এমন অবিবাহিত সৌদি নাগরিকরা বলছেন, এ ধরনের শ্রমিক নিয়োগের জন্য তারা একাধিকবার আবেদন করলেও তা উপেক্ষা করা হয়েছে। বাংলাদেশি ভিসা সহজলভ্য না হওয়ায় তাদের অন্য দেশ থেকে শ্রমিক খুঁজে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে গত বছর সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশি নারী ও পুরুষ গৃহকর্মী নিয়োগ আট বছর স্থগিত থাকার পর আবারো নিয়োগের অনুমতি দেয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত