বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাগত দক্ষতার পাশাপাশি দেশপ্রেম জরুরি : রাষ্ট্রপতি

 

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তিজ্ঞান, নিষ্ঠা, নৈতিকতা ও দেশপ্রেম জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।জনপ্রশাসন পদক প্রদান উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বাণীতে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, জনপ্রশাসন পদক প্রবর্তনের ফলে জনপ্রশাসনে গতিশীলতা বৃদ্ধিসহ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে।

president

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতান্ত্রিক সরকার গৃহীত নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসন অত্যন্ত জরুরি।

রাষ্ট্রপতি বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর ও জনসম্পৃক্ত প্রশাসন, সুসংগঠিত ও মানসম্পন্ন সিভিল সার্ভিস এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সরকার নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। ই-গভর্নেন্স, দ্বিতীয় প্রজন্মের সিটিজেন চার্টার এবং দেশের প্রথম একক পাবলিক সার্ভিস আইন প্রণয়ন এই প্রয়াসেরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ