,

ইন্টারনেটে কোরান-হাদিস চর্চা করতে নিষেধ করলেন ইমাম

 

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেটে কোরান-হাদিস চর্চা না করে এ সম্পর্কিত জ্ঞান অর্জনে আলেম সমাজের সাহায্য নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদে বায়তুল মোকাররম পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক। এখানে অনেকে ভুল বা বিকৃত তথ্য দিয়ে বিপদগামী করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

2016_07_15_18_18_14_mL0ddCW9bpIKgQZw3PYSDQ0CvBvunY_original

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে অভিভাবক এবং তরুণ সমাজকে উদ্দেশ করে দেয়া বয়ানে তিনি এ আহ্বান জানান।মুসল্লিদের উদ্দেশ করে ইমাম বলেন, ‘আপনাদের সন্তানদের দিকে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের বিষয়ে সজাগ থাককেন, আপনার চোখ ফাঁকি দিয়ে আপনার সন্তানকে সন্ত্রাসীরা যেন কেড়ে নিতে না পারে। তাই প্রত্যেকের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং সুন্দর চরিত্রের শিক্ষা দিন।’

 

তিনি আরো বলেন, ‘কোরআনের সঠিক শিক্ষার অভাবে কোরআনের আলোকে না চলার কারণে তরুণ সমাজ আজ বিপদের পথে চলে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের শিক্ষা অভাবে তাদের সন্তানরা ভুল পথে চলে যাচ্ছে।’

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নির্দেশনা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী এবং সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের উদ্দেশে জঙ্গিবাদ বিরোধী খুতবা পাঠ করেছেন খতিব এবং ইমামরা। প্রতি সপ্তাহেই এমন খুতবা সব মসজিদের সরবরাহ করবে ইফা।

এদিন জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে প্রবেশের তিনটি পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদে প্রবেশের উত্তর ও দক্ষিণে আর্চওয়ে বসানো হয়। মুসল্লিদেরও দেহ তল্লাশি ককরা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে