,

রাজনৈতিক নেতাদের ব্যানারে আইজিপির ছবি!

Capture333ফেনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মিজান ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে আইজিপির ছবি সংবলিত ব্যানার নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মিছিল করে যুবলীগ।
জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, সমাবেশ শেষে আইজিপি জেলা পুলিশের অফিসার্স মেসের ভিত্তি প্রস্তর স্থাপন ও বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
আইজিপি শহীদুল হকের ফেনী সফর সফল করতে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানান পুলিশ সুপার রেজাউল হক। সুধী সমাবেশ সফল ও সার্থক করতে সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে নিয়ে। তিনি কি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন? আর যদি না নিয়ে থাকেন তা হলে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি সংবলিত ব্যানারে কেন?
সূত্র : পূর্ব-পশ্চিম বিডি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে