বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুল আক্তারের চাকরি আছে, কিন্তু সে অফিস করে না : আইজিপি

232342shohidulhok_kalerkantho_Picবাবুল আক্তারের চাকরি আছে, কিন্তু সে অফিস করে না, আমাদের সাথে যোগাযোগও করে না বলে জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, বাবুল আক্তারের চাকরি এখনো বাহাল আছে, কিন্তু সে অফিস করে না। এছাড়া সে অফিসে আসেও না এমনকি আমাদের সাথে যোগাযোগও করে না। কিন্তু সে কেন অফিস করে না বা যোগাযোগ করে না সেটা আমরা বলতে পারবো না। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) মেস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, মেন্টাল ডিপ্রেশনে সে বলছে তার চাকরি করার মানসিকতা নেই। যার কারণে সে হেড কোয়ার্টারে আসেও না এমনকি যোগাযোগও করে না। বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার সর্বশেষ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সেটাতো আপনারা জানেন, এখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে আর এই তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে। ঘটনার মূল হোতা মুসা। তাকে গ্রেফতার করতে পারলেই সব কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বলে জানান আইজিপি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত