‘জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো ভারত বাংলাদেশের পাশে আছে’ (ভিডিও)
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো ভারত বাংলাদেশের পাশে আছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার বিকালে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে মোদি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বলেছেন, বাংলাদেশ একা নয়, আপনি নিজেকে একা ভাববেন না। জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে।
বাংলাদেশ-ভারত বাণিজ্যের বিকাশ বিষয়ে মোদি বলেন, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কা-ারী। ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও উপরে যাবে। দুই দেশের মধ্যে উন্নতি আরও হবে।
সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা যেভাবে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হয়েছে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের পাশে ভারত আগেও ছিল, এখনও আছে। যেকোনো ধরনের সহযোগিতায় ভারত সরকার আপনাদের পাশে থাকবে।
আমাদের সময়.কম
https://www.youtube.com/watch?v=X4vo2mP7_c4











