বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত আমাদের সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যে কার্যক্রম আমরা করব, তাঁরা আমাদের সহযোগিতা করবেন।

pm2

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘গুলশানে ও ঈদের দিন শোলাকিয়ায় যেসব সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাই। সবাইকে উদ্যোগ নিতে হবে নিজ নিজ এলাকায় প্রতিটি পাড়া মহল্লায়। দেখতে হবে কারা এ সন্ত্রাসীকাণ্ডের সঙ্গে জড়িত।’ তিনি আরো বলেন, ‘এ বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাব।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশের অর্থনীতি যখন শক্তিশালী হচ্ছে, মানুষের আর্থ সামাজিক উন্নতি হচ্ছে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তখন এ ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যহত করার চেষ্টা করছে। আমরা এটা মেনে নিব না। কাজেই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখানে (বাংলাদেশে) ঘটনা ঘটিয়ে ওখানে (ভারত) গিয়ে পালাবে, ওখানে ঘটনা ঘটিয়ে এ পাড়ে এসে পালাবে এটা কিন্তু আর চলবে না। সে ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে সব সময় সহযোগিতা থাকবে কোনো দেশই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দুই দেশের জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আর্থ সামাজিক উন্নয়নের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।’ তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নতি করতে হলে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা সদ্ভাব থাকা একান্ত প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত