,

দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

kader-siddiqueনিউজ ডেস্ক : সরকারি খুতবা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার একটি দৈনিকে নিবন্ধের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে এই অনুরোধ জানান।

কাদের সিদ্দিকী বলেন, স্বেচ্ছামৃত্যু মুসলমানের জন্য সবচেয়ে গুরুতর অপরাধ, না হলে গত শুক্রবার জুমার নামাজে যে খুতবা শুনেছি, একজন মুসলমান হিসেবে তার আগেই মরে গেলে ভালো ছিল।

তিনি বলেন, বায়তুল মোকারমের খুতবা শুনিনি, শুনেছি এক সাধারণ মসজিদের। তবে জেনেছি ইসলামিক ফাউন্ডেশনের কল্যাণে সারা দেশে একই খুতবা হয়েছে। এখন থেকে নাকি জুমার নামাজে সরকারি খুতবা হবে। কী বলব মাননীয় প্রধানমন্ত্রী! আপনি অবশ্যই এখন একজন অসাধারণ শক্তিশালী নেতা। আপনি ভালো করেই জানেন দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি করতে মসজিদে যায় না।

জুমার নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য পেতে মসজিদে যায়। সে দিন রাজনীতি ছাড়া আর মসজিদে কিছু হয়নি। আপনি যদি মনে করেন অমন খুতবায় দেশের বা আপনার সরকারের লাভ, তাহলে আমার কিছু বলার নেই। যে যাই ভাবুন আমি যা বলছি আপনার রক্তের ভাই কামাল, জামাল, রাসেল বেঁচে থাকলে তারাও তাই বলত। তাই মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে সরকারি খুতবা বন্ধ করুন।শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে