,

জঙ্গি দমনে সবাইকে এক টেবিলে বসার আহ্বান ইমরানের

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি নিয়ে রাজনৈতিক দলগুলোকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখাপত্র ডা. ইমরান এইচ সরকার।

 

photo-1469029532

আজ বুধবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইমরান এই আহ্বান জানান।

ইমরান বলেন, আমরা যদি এখানে দাঁড়িয়ে কাঁদা ছোড়াছুড়ি করতে থাকি এবং একে অন্যকে দোষারোপ করতে থাকি তাহলে সেটি হবে আমাদের আরেকটি মারাত্মক ভুল।

তখন হয়তো আর কোনো পথেই খোলা থাকবে না। যত ভুলভ্রান্তি থাকুক না কেন সেই ভুলগুলোকে খুঁজে বের করে সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ব্যবস্থা নিতে হবে। বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে আমাদের সামনের দিকে এগোবার পথ খুঁজতে হবে। না হলে দুস্কৃতকারী, ষড়যন্ত্রকারী ওত পেতে আছে, সুযোগ পেলেই তারা আজকে বাংলাদেশ রাষ্ট্রের ওপর হামলে পড়বে এটি পরিষ্কার।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা থাকলেও পাঁচাত্তর পরবর্তী সময়ে উল্টো পথে যাত্রা শুরু করেছে।

আজকে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে ইরাক-সিরিয়ার সঙ্গে তুলনা করছে। এর দায়ভার কাউকে না কাউকে নিতে হবে।

সমাবেশ শেষে শাহবাগে বিক্ষোভ মিছিল বের করে মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে