,

মিডিয়া এখন ফ্যাসিবাদের হাতিয়ার : শওকত মাহমুদ

photo-1469035099নিউজ ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, ‘মিডিয়া এখন ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। জোর করে মিডিয়া দখল করে জোর করে ভুয়া সাংবাদিক দিয়ে মিডিয়া চালাচ্ছে।’

আজ বুধবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন শওকত মাহমুদ। তাঁর কারামুক্তি এবং মাহমুদুর রহমান ও শফিক রেহমানের মুক্তির দাবিতে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।

অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, ‘যে সাংবাদিকরা এ ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন এবং এ ফ্যাসিবাদকে উসকে দিয়েছেন তাঁদেরও একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে।’

শওকত মাহমুদ আরো বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকরা কয়েক বছরে প্রমাণ করেছে শুধু তাদের রুটি রুজির জন্যই তারা আন্দোলন করে না, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এখন সব পেশাজীবীদের মধ্যে সাংবাদিকরা হচ্ছে এক নম্বর শক্তি।’

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে বলে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জাতীয় ঐক্য চায় না সরকার। তাদের অভিযোগ, সরকারের চাপে নীতি নৈতিকতা বিবর্জিত সংবাদ প্রকাশ করছে অনেক গণমাধ্যম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহসভাপতি আনোয়ারুল কবীর বুলু, , সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে