,

জঙ্গি হামলায় মদদদাতাদের শনাক্ত করা সময়ের ব্যাপারমাত্র

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি হামলায় দেশি-বিদেশি মদদদাতাদের খুঁজে বের করা সময়ের ব্যাপারমাত্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে শেখ হাসিনা এ কথা বলেন।

Hasina

জঙ্গি সংশ্লিষ্টতায় গণমাধ্যমে যাদের ছবি দেখানো হচ্ছে তাদের সম্পর্কে তথ্য দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ঘটনায় বাংলাদেশ প্রশ্নের সম্মুখীন হলেও বিনিয়োগে যাতে প্রভাব না পড়ে সরকার সে উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘টেলিভিশনে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বেশ কিছু মানুষের ছবি। কাজেই এদের যারা শনাক্ত করতে পারবে, এদের মধ্যে কয়েকটা শনাক্ত হয়েছে—আরো যারা শনাক্ত করতে পারবেন, আমি তাদের আহ্বান জানাব, এই তথ্যগুলো যেন আমাদেরকে জানান, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে। এই তথ্যগুলি জানালে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে তো ধরা যাবেই, পাশাপাশি পর্দার আড়ালে যারা এর মদদদাতা, যারা এর পরিকল্পনাকারী, যারা প্রশিক্ষণ প্রদান করছে, যারা অর্থ দিচ্ছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। তারা দেশের হোক, বিদেশের হোক, তাদেরকে খুঁজে বের করা অবশ্যই কর্তব্য। আমরা আজকে যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সমর্থন আমরা পেয়েছি এবং সকলে যৌথভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার জন্য একতাবদ্ধ। কাজেই এগুলি খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না, এগুলি সময়ের ব্যাপারমাত্র।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে