,

সদরঘাটে লঞ্চের কেবিনে কিশোরীকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সদরঘাটে পটুয়াখালীগামী ঈগল-৩ নামের একটি লঞ্চের কেবিনে এক কিশোরীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত কিশোরীর নাম পারুল আক্তার (১৬)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আগানগরে।

 

2015_06_21_05_11_02_nSZTr9TxArTjiyxfJ89V7s2ov5VLtC_original

বুধবার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে ধরে পুলিশে দেন লঞ্চের কর্মচারীরা। আটক যুবকের নাম আল মামুন। তিনি পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী।

সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন বলেন, ঈগল-৩ নামের পটুয়াখালীগামী লঞ্চটি বিকেলে সদরঘাটের ৭ নম্বর পন্টুনে ভেড়ানো হলে আল মামুন নামে ওই যুবক তৃতীয় তলার ৩০৮ নম্বর ডাবল কেবিনে ওঠে।

মামুন ও তার বাবা-মা গ্রামের বাড়ি যাবে বলে লঞ্চের লোকজনকে জানিয়েছিল। ওই সময় মামুনের সঙ্গে নিহত কিশোরী ছিল না।

বিকাল সাড়ে ৪টার দিকে এক কেবিন বয় ৩০৮ নম্বর কেবিন থেকে রক্ত বের হতে দেখে অন্যদের ডাকেন। তখন কেবিন বয়রা জানালা খুলে কিশোরীর রক্তাক্ত দেহ দেখতে পায়। এরপর তারা মামুনকে আটক করে পুলিশে খবর পাঠায়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, “ওই কিশোরীকে গলাকেটে হত্যা করা হয়। ওই কেবিন থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।”

মামুন জানিয়েছেন, তিনি কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে