,

নিসে নিহত ৮৪ জনের মধ্যে ৩০ জনই মুসলমান

niceআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে গত ১৪ জুলাই দেশটি র জাতীয় দিবসে ট্রাক হামলায় নিহত ৮৪ জনের মধ্যে অন্তত ৩০ জনই মুসলমান। ক্যাথলিক দৈনিক লা ক্রুক্স মঙ্গলবার এ খবর দিয়েছে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে বাস্তিল দিবসের সমাবেশে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দিয়েছিল তিউনিশিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহাম্মাদ লাহাউয়েজ বুলেল। পুলিশের গুলিতে নিহত হন বুলেলও।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২০ জন ছিলেন তিউনিশিয়ার নাগরিক। নিসের ইমাম এবং ইউনিয়ন অব মুসলিম অব আল্পস-ম্যারিটাইম’র সভাপতি ওসমান আইসসাওই ওই ঘটনায় মুসলমানদের নিহত হওয়ার সংখ্যাটি নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজন হলেন ফাতিমা শারিহি। ৬২ বছরের মরক্কোর এ মহিলা সাত সন্তানের মা। তিনি রাহ্‌মা মসজিদে প্রায় নামাজ পড়তে যেতেন। একই মসজিদে ইমামতি করেন ওসমান। এ ছাড়া, নিসের ঘটনায় নিহত হয়েছে ১২ বছরের মুসলমান শিশু মেহদি এবং তার যমজ বোন এখনো কোমায় রয়েছে। মায়ের সঙ্গে নিসের আতাশবাজির উৎসব দেখতে এসেছিল আরেক মুসলিম শিশু চার বছর বয়সী কিলিয়ান। দুজনই নিহত হয়েছে।

নিসের ঘটনাকে কেন্দ্র করে নিয়ে মুসলমানবিরোধী বিদ্বেষ উস্কে দেয়ার চেষ্টা প্রসঙ্গে ইমাম ওসমান বলেন, ‘ধর্ম বিশ্বাস যাই হোক, নিহতরা সবাই ফ্রান্সে শান্তিপূর্ণভাবে বসবাস করেছেন এবং একই সঙ্গে তার প্রাণ দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে