,

‘গুলশানে নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে’

147নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো কিছু সেবন করেছিল কিনা তা উদঘাটনে জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে।

বুধবার সকালে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে থাকা নিহত জঙ্গিদের রক্ত ও মাথার চুল সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে।

সোহেল মাহমুদ আরও বলেন, রক্ত পরীক্ষার মাধ্যমে হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। এতে ১৭ বিদেশি ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে