বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-মোদি ভিডিও কনফারেন্স কাল

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে সমন্বিত চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুই সরকারপ্রধানের ওই কনফারেন্স আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় অনুষ্ঠেয় ওই ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশ নেবেন বলে জানা গেছে।

 

index_135511

এদিকে ৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিমসটেক বিজনেস ফোরামের সপ্তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। অনুষ্ঠানে তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়ের সুযোগ ঘটবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ঢাকার কূটনৈতিক জোন ও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত শোলাকিয়ায় জঙ্গি হামলা পরবর্তী সৃষ্ট পরিস্থিতি এবং বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগীদের উদ্বেগ ও সহযোগিতার নানামুখী প্রস্তাবের ওই সময়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দুই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ভিডিও কনফারেন্স এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সেখানে নির্ধারিত বিষয়ে আলোচনা ছাড়াও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হতে পারে। যশোরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল বলেন, মূলত পেট্রাপোলের চেকপোস্টের উদ্বোধন হবে। সেখানে দেশটির স্থানীয় প্রশাসনের অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ প্রান্তে কোনো অনুষ্ঠান না থাকলেও ভিডিও কনফারেন্সকালে জেলা প্রশাসন প্রস্তুত থাকবে। সেখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা হলে স্থানীয় প্রশাসনের তরফে তার জবাব দেয়া হবে। ওদিকে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। ১৫ ও ১৬ই অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ব্রিকস বিশ্বের পাঁচটি প্রভাবশালী দেশের জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এর সদস্য। ওই ৫ দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে জোটটি কাজ করছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের সরকার প্রধানকে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অতিথি হিসেবে তিনি সেই সম্মেলনে অংশ নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত