,

রাজশাহীতে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

201রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বিষাক্ত চোলাই মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে মৃত্যুর এ ঘটনা ঘটে। সোমবার রাতে তারা প্রত্যেকে সুইপার কলোনীতে বসে মদপান করেন। মঙ্গলবার সকালে তারা অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যায়ক্রমে তাদের মৃত্যু হয়। মৃত্যুবরণকারীরা হলেন সুইপার কলোনির অনিল (৫৫), বোধনী রাণী (৭০), জহর লাল (৬৫), গৌরশহরপুর এলাকার মাহাতাব (৫৫) ও মোক্তারপুর এলাকার হেলাল (৬৫)।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, পাঁচজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ সুইপার কলোনিতে যায়। সেখানকার বাসিন্দারা জানান, আগের দিন রাতে তারা চোলাই মদ পান করেছিলেন। সকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ একাডেমির পাশের ওই সুইপার কলোনিতে প্রতিদিন রাতে মদ্যপানের আসর বসে। সোমবার রাতেও অনেকে সেখানে মদ্যপান করেন। মঙ্গলবার সকাল থেকে ৫ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে ৫ জনের মৃত্যু হয়।

বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর পর পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে