বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় সংলাপের প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ”উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় সংলাপের ভীষণ প্রয়োজন। এ সংলাপ লোক দেখানোর জন্য করলে হবে না। আন্তরিকতা নিয়ে সকলকে বসতে হবে। আর এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা।”

 

nrb-

পাঁচদিনের সাংগঠনিক সফরে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে অবতরণের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পাশাপাশি জেএফকে বিমানবন্দরে সমবেত দলীয় নেতাকর্মীদের কাছে এরশাদ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এরশাদের সফরসঙ্গি হিসেবে একইসাথে নিউইয়র্কে গেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুণীল শুভরায় এবং নাসরীন জাহান রত্মা, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আকতার, ব্যারিস্টার ফারাহ ফিজা বিনতে আমিন ও আশিক আমিন।

বিমানবন্দরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সেক্রেটারি আবু তালেব চৌধুরী, যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, আব্দুন নূর ভূইয়া প্রমুখ।

আগামী ২১ জুলাই বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি হলে এরশাদকে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। এরপর ২৩ জুলাই পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য ছাড়াও ওবামা প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠকে মিলিত হবেন বলে দলীয় নেতারা জানান।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে