,

বাংলাদেশকে ১১শ ৩৮ কোটি ডলার ঋণ দেবে রাশিয়া

1468915699-550x330বাংলাদেশকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১১শ ৩৮ কোটি মার্কিন ডলার ঋণ দেবে রাশিয়া। রাশিয়ান টুডে তাদের এক প্রতিবেদনে জানায় ২০১৭ সালে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় থেকে এই ঋণ প্রদান শুরু করা হবে।
পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২শ ৬৫ কোটি মার্কিন ডলার। প্রকল্পের অবশিষ্ট ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। রাশিয়ান টুডে জানায়, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে রাশিয়া তাদের এই ঋণ প্রদান করবে। অন্যদিকে বাংলাদেশ ২০২৭ সালের ১৫ মার্চ থেকে পরবর্তী ২০ বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করবে। প্রতি বছরে ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। সেই হিসেব অনুসারে বাংলাদেশকে ২০১৭ সাল থেকে ২০৪৭ সালের মধ্যে প্রতি বছর রাশিয়াকে প্রদান করতে হবে প্রায় ৫৭ কোটি টাকা।
ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পদ্মানদীর তীরে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। ১২০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র এখানে স্থাপন করা হবে যার মধ্যে একটির কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। গত বছর ডিসেম্বর মাসে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ আনবিক শক্তি কমিশন (বিএইসি) ও রাশিয়ার রোসটম-এর মধ্যে।
বাংলাদেশের কামরুল ইসলাম ভূইয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রকল্পের ৯০ ভাগ অর্থায়ন করছে রাশিয়া। শতকরা ১.৭৫ ভাগ সুদ হারে বাংলাদেশকে এই অর্থ পরিশোধ করতে হবে।
রোসটম প্রথম বছর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ করবে। তারপর তা বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। অন্যদিকে প্রথম বছর এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বিনামূল্যে সরবরাহ করবে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে