বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিক হত্যা মামলায় দু’জনের ফাঁসি

Law20160719141723যশোরের আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দু’জনের ফাঁসি দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- নিউটাউন এলাকার রাব্বু ওরফে মুরসালিন ও ঘোপ নওয়াপাড়া এলাকার মো. রায়হান।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকে ক্লিনিক মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন ৩০ জুলাই ডা. শফিকের বাবা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলার বিচার কাজ শেষে বিচারক নিতাই চন্দ্র সাহা বাবলু ও জাকিরকে ফাঁসি এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বাবলু পলাতক ও জাকির আটক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত