,

জঙ্গি অনিন্দ্যের ফের তিনদিনের রিমান্ড

rajshahi_anindo_নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হওয়া একই বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (২৬) সোমবার সন্ধ্যায় তৃতীয় দফা রিমান্ডে নেয়া হয়েছে।

সোমবার রাত থেকে নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে তিন দিনের রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অনিন্দ্যের বিরুদ্ধে শিক্ষক হত্যা ছাড়াও জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে সোমবার বিকালে দুই দিনের রিমান্ড শেষে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মহানগর হাকিম আদালত-৫ এ হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।

শুনানি শেষে বিচারক কুদরাত-ই-খোদা তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জিজ্ঞাসাবাদে পুলিশ তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাকে আরেক দফা রিমান্ডে নেয়া হয়েছে। আগের দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, পাঁচদিনের রিমান্ডে অনিন্দ্য গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে পুলিশকে।

অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তার চাচা মাহফুজুল আলম লোটন নগর আওয়ামী লীগের সহসভাপতি।

এছাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইএম খায়রুজ্জামান লিটনের চাচাত ভাই।

রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় গত ২ জুলাই দিবাগত রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল অনিন্দ্যকে কাদিরগঞ্জের একটি বাড়ি থেকে গ্রেফতার করে। ৩ জুলাই আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ১৪ জুলাই আবেদনের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আরো দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারার দরগামারিড়ায়।

এ ঘটনায় নিহত ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে এ ঘটনায় পুলিশ এক জেএমবি সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন হত্যাকাণ্ডে সরারসি জড়িত থাকায় কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ