বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতিসহ ২০ সদস্যকে হত্যার হুমকি

1468863400-ngaনিউজ ডেস্ক : ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ঐহিত্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি মাহমুদ হোসেনসহ ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি মাহমুদ হোসেন সোমবার রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের জানান, তাঁকেসহ ক্লাবের ২০ সদস্যকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

কারা চিঠিটি পাঠিয়েছে অথবা চিঠিতে আর কার কার নাম রয়েছে এ বিষয়ে মাহমুদ হোসেন আর কিছুই বলেননি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।’

নগরীর বঙ্গবন্ধু সড়কের অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য সংখ্যা এক হাজার ৪০০। ক্লাবের নিজস্ব কমিউনিটি সেন্টার, মার্কেট, রেস্ট হাউজ, ক্যাটারিং সার্ভিস, ডিপার্টমেন্টাল স্টোর, বার, সুইমিং পুল, টেনিস কোর্ট ও জিমনেশিয়াম রয়েছে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত