বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ের অপেক্ষায় হিমুর পিতা-মাতা

নিজস্ব প্রতিবেদক :কুকুর লেলিয়ে হত্যা করা হিমাদ্রি মজুমদার হিমুর পিতা-মাতা এখন অপেক্ষা করছেন রায়ের। ইতিমধ্যে আদালতে সব ধরনের যুক্তি-তর্ক শেষ হয়েছে। আগামী ২৮শে জুলাই বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

 

23088_b2

ওইদিন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মানিক এই রায় ঘোষণা করবেন।
২০১২ সালের ২৭শে এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামে একটি চারতলা ভবনের ছাদে হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন ও পরে নিচে ফেলে দেয়া হয়।
২৬দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর রাজধানীর একটি হাসপাতালে মারা যান সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র। মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকার কয়েকজন বখাটে এই কাজ করে। এ ঘটনায় নিহতের মামা প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হিমুর পিতা প্রবীর মজুমদার বলেন, ঘটনার পর থেকে ছেলের শোকে হিমুর মা পাথর হয়ে গেছেন। এই অবস্থায় অজ্ঞাত স্থান থেকে মামলা তুলে নিতে বহুবার তাদের ওপর হুমকি-ধমকি দেয়া হয়েছে।
নগরীর হেমসেন লেইনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন হিমু। তার মৃত্যুর পর সেই বাসায় এখন কেবলই শূন্যতা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত