বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক পথে বৈধ যানবাহন ২৫ লাখ ৭৪ হাজার

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বর্তমানে ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি রেজিষ্ট্রেশনকৃত যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

perliament
সংসদের একাদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রবিবার সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি রেজিষ্ট্রেশনকৃত যানবাহন চলাচল করছে। এর মধ্যে কার ২ লাখ ৯৫ হাজার ৯৪০টি, মাইক্রোবাস ৮৭ হাজার ৭৬৫টি, মোটরসাইকেল ১৪ লাখ ৭৫ হাজার ৯২৬টি, বাস ৩৭ হাজার ১৪৪টি, ট্রাক ১ লাখ ১৬ হাজার ১৩১টি ও লরীর সংখ্যা ৪ হাজার ২৬৩টি।

মন্ত্রী আরও জানান, প্রতি বছর মোটরযান কর ও ফি খাত হতে ৮শ থেকে ১৪শ কোটি টাকার রাজস্ব আদায় হয়। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২ মে পর্যন্ত ৫৪১ কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।