,

হিন্দু পরিবার উচ্ছেদ মামলায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বরগুনার একটি গ্রামের ১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামি আবদুর রশীকে (৪২) পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

 

 

download

আজ রোববার দুপুরে বরগুনার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতের বিচারক মো. মাসুমবিল্লাহ এ রায় দেন। রায়ে আবদুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে মামলার অন্য দুই আসামি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জাকির (৪০) এবং তার ভাই সালামকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবদুল লতিফ এবং আসামিপক্ষে শুনানি করেন মো. নজরুল ইসলাম শিকদার।

মামলার বিবরণ থেকে জানা যায়, আবদুর রশীদের নির্যাতনের মুখে ২০১৩ সালের শুরুর দিকে তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের তিনটি পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে আশ্রয় নেয়। একই কারণে ২০১৪ সালের শুরুর দিকে আরো দুটি পরিবার শহরে আশ্রয় নেয়। সর্বশেষ গত বছরের ১৩ মার্চ চন্দনতলা গ্রাম থেকে ১৪টি পরিবারের ৯০ জন একযোগে ভিটেমাটি ত্যাগ করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বরগুনার সচেতন মহলের সহযোগিতায় যাদব সরকার বাদী হয়ে আব্দুর রশিদকে প্রধান আসামি করে দ্রুত বিচার আইনে তালতলী থানায় একটি মামলা করেন। এরপর তালতলী থানা পুলিশ ঘটনার মূলহোতা আব্দুর রশিদ আকনকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে