বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুলশানের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে ছেদ পড়েছে’

নিজস্ব প্রতিবেদক : ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) ১১তম সম্মেলনে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গুলশানের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে কিছুটা ছেদ পড়েছে।’

 

3333a_135249

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মঙ্গোলিয়া সফরের ব্যাপারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ রোববার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিদেশিদের চাইতে দেশের অনেকেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সক্রিয়- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের সোপানে পা দিয়েছে- তখন গুলশানের ঘটনা বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তিতে ছেদ পড়েছে।’

তিনি আরো বলেন, ‘এসব সন্ত্রাসীদের অস্ত্রদাতা, যোগানদাতা, মদদদাতাদের খুঁজে বের করতে হবে। এজন্য সকলের সহযোগিতা করতে হবে।’

তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার বিপক্ষে। তুরস্কের জনগণ সেনা অভ্‍ুত্থান ব্যর্থ করে প্রমাণ করে দিয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত মঙ্গোলিয়া সফর করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত