জঙ্গিদের আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে
নিউজ ডেস্ক : রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় গুলশান হামলায় জড়িত জঙ্গিদের আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মো. নুরুল ইসলামকে আটক করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) দিবাগত গভীর রাতে পশ্চিম শেওড়াপাড়া ৪৪১/৮ নম্বর বাড়িতে অভিযান চালিয় তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম শেওড়া পাড়ার ৪৪১/৮ নম্বর বাসাটিও জঙ্গিরা ব্যবহার করেছিল। যারা গুলশান হামলায় জড়িত।
বাড়ির মালিক নূরুল ইসলামকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে গ্রেনেড ও কালো পোশাক পাওয়া গেছে। নূরুল ইসলাম ভাড়াটিয়াদের তথ্য না নিয়েই বাড়ি ভাড়া দিয়েছেন। তবে জঙ্গিবাদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা জানা সম্ভব হয়নি। সুূত্র: আমার সংবাদ











