বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

0_114769নিউজ ডেস্ক : এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে শনিবার গভীর রাতে ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন।

দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- আসলামের আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনিন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান।
উল্লেখ্য, গত ৯ মে নয়াদিল্লিতে ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ও লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকসংক্রান্ত একটি প্রতিবেদন ইসরাইলের সংবাদ মাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’ এ প্রকাশিত হয়।

সেই সূত্রের বরাদ দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকসংক্রান্ত বেশকিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়।

মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে ১৫ মে গ্রেফতার করা হয় আসলাম চৌধুরীকে। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত