বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নিখোঁজ ৭ যুবক

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ৫ উপজেলায় ৭ যুবক রয়েছেন নিখোঁজের তালিকায়। বিগত প্রায় দেড় বছর যাবত এরা নিখোঁজ রয়েছে বলে জানায় জেলার গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

 

nikhoj

গোয়েন্দা পুলিশ বলছে, নিখোঁজদের সামাজিক ও পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তালিকা তৈরি করে অনুসন্ধান চালানো হচ্ছে বলেও জানিয়ে গোয়েন্দা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম জানান, এরা কী কারণে নিখোঁজ রয়েছে বা আদৌ তাদের মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না তা নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

তিনি জানান, জেলার ফুলবাড়ীয়ায় ৩ জন, ভালুকা, গফরগাঁও, ধোবাউড়া, হালুয়াঘাটে একজন করে নিখোঁজ রয়েছেন। এরা হচ্ছেন- ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়িয়া মন্ডলবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), ভবানীপুর টানপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (১৬) ও একই উপজেলার কৈয়ারচালা পশ্চিমপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নায়েদুল্লাহ (১২)। গফরগাঁও থানার একটি ধামাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (১৬)। ধোবাউড়া উপজেলার গোপিনপুর (দরগা শরিফ) গ্রামের রোকন উদ্দিনের স্ত্রী মোছা সাপিয়া খাতুন তার ছেলে মুজাহিদুর রহমান (১৩) নিখোঁজর রয়েছেন।
এছাড়াও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড়গজনী গ্রামের মুমিত চন্দ্র সাংমার ছেলে রাজেশ কুবি (২৪) নিখোঁজ হওয়ার পর ভালুকা মডেল থানায় ১৮ এপ্রিল একটি জিডি করা হয়। তারা ভালুকায় অস্থায়ী ভিত্তিতে ভাড়া বাসায় থাকতো।
হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের ব্যবসায়ী রিপন সাহার দায়ের করা জিডিতে জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া থানার আব্দুর রহমান যতি (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ