,

শফিক রেহমানের জামিনের বিষয়ে আদেশ রবিবার

120নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় হাইকোর্টের জামিন আদেশ খারিজের বিরুদ্ধে সাংবাদিক শফিক রেহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, হাইকোর্টের জামিন আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন সাংবাদিক শফিক রেহমান। পরে ২৯ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আবেদনের ওপর শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সে অনুযায়ী বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দু’দফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরদ্ধে লিভ টু আপিল করলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে