,

জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না  : প্রবাসীকল্যাণমন্ত্রী

expat-ministerনিউজ ডেস্ক : সাম্প্রতিক জঙ্গি হামলার কোনো প্রভাব জনশক্তি রপ্তানিতে পড়বে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। কাজের মানে বাংলাদেশিদের সুনাম আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের কাজের মান ভালো।

সবাই বাংলাদেশিদের নিতে চায়। এদিকে নারী কর্মীদের হয়রানির অভিযোগ তদন্তে বাংলাদেশ থেকে দুটি প্রতিনিধিদল সৌদি আরব ও লেবানন যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এতে গত এক বছরের অর্জন এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা জানানো হয়।

মন্ত্রী জানান, এ বছর সাড়ে সাত লাখ বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন বলে আশা করা যাচ্ছে। তিনি নারী কর্মী অভিবাসনসহ নানা বিষয়ে বক্তব্য দেন। এতে মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে