বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাশ হয়েই ফিরল শিশু সানজিদা

manholeনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে নর্দমায় পড়ে যাওয়া শিশু সানজিদা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলা করতে গিয়ে ওই নর্দমায় পড়ে যায়।

খবর পেয়ে একটি ডুবুরি দল সেখানে গিয়ে রাত ১২টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তাকে না পেয়ে আপাতত উদ্ধারকাজ স্থগতি করে।

ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিরা। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, বুধবার ওই নর্দমার পাশে তামিম নামের এক প্রতিবেশী শিশুর সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলমের মেয়ে সানজিদা। শাহ আলম ও রুবি আক্তারের চার ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট সানজিদা।

এরপর তামিম দৌড়ে এসে বাসায় সানজিদার পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। তাৎক্ষণিকভাবে কয়েকজন স্থানীয় যুবক পানিতে নেমে খোঁজ করে। এ সময় তার জুতা ভেসে ওঠে।

এরপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অভিযান চালায়। রাত ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। ফায়ার সার্ভিসের তিন ডুবুরি- মাসুদ, জাহিদুল হক ও এনামুল এ উদ্ধার তৎপরতায় অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আবার উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘণ্টা পর সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে টেলিভিশনে এ ঘটনার খবর পেয়ে বিপুলসংখ্যক উৎসুক জনতা নর্দমার পাশে ভিড় জমায়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

আজ সকালে মরদেহ উদ্ধারের পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সানজিদার বাবা ও মা কান্নায় ভেঙে পড়েন। বার বার তারা মূর্ছা যাচ্ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত