,

জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি দিবে ২০ দল

 

নিজস্ব প্রতিবেদক :উগ্রবাদ দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখান করে ১৪ দল এবং আওয়ামী লীগ নেতারা জাতির প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সোয়া ৮টায় শুরু হওয়া বৈঠকটি চলে প্রায় ২ ঘন্টা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে কথা বলেন।

 

20-d_134858_134862

গুলশানে হামলার ঘটনায় ২০ দলের পক্ষ থেকে উদ্বেগ নিন্দা ও শোক প্রকাশ করা হয়। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। হামলার পর বেগম খালেদা জিয়া ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তাতে ২০ দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পূর্ণ সমর্থন জানানো হয়।

মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের ঐক্যের আহ্বানের পর আওয়ামী লীগ নেতারা এ আহ্বান প্রত্যাক্ষান করে জাতির আকাঙ্খাকে উপেক্ষা করেছেন। এর মাধ্যমে তারা জাতিকে বিভক্ত করে গভীর সংকট সৃষ্টি করছে। দলীয় সংকীর্নতার উর্ধ্বে উঠে দায়িত্বশীল হতে পারছেন না।

বিএনপি চেয়ারপারসনের ঐক্যে সাড়া দিয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ফখরুল।

আগামীকাল বৃহস্পতিবার দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ফখরুল।

উল্লেখ্য, ২০ দলের নেতাদের সাথে বৈঠকের পর বেগম জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে