বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যুদ্ধাপরাধীদের সরকারি প্লট বাতিল করা হয়েছে’

mosharrofনিউজ ডেস্ক : বিগত বিএনপি জোট সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের যেসব সরকারি প্লট রাজউক দিয়েছিল, তার বরাদ্দ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে রাজউকের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্বল্পসুদ ঋণ চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সরকারি প্লট ছিল বলে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে। গত ৫ মে নিজামী ও গত বছরের ২২ নভেম্বর মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।

মন্ত্রী বলেন, “কোন কোন যুদ্ধাপরাধী, কারও নাম বলব না, তারা ডেভেলপারকে দিয়েছে। ডেভেলপারের তো কোনো দোষ নেই। ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে, বাকি অংশ আমরা নিয়ে নেব।”

যাদের প্লটের বরাদ্দ বাতিল হয়েছে, সেই যুদ্ধাপরাধীদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে হাসতে হাসতে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধী তো অনেকেই আছে। যাদের নামে আছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি।”
– See more at: http://www.bd-pratidin.com/national/2016/07/13/156512#sthash.vmpdmltN.dpuf

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত